ঢাকা ৩০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপকে দেয়া দায়িত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান সংসদ ভবনের সামনে ছিনতাই: শিক্ষিকা নিহতের ঘটনায় গ্রেপ্তার ২ সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ২৯ সেপ্টেম্বর শপথ নিলেন বিচারপতি হাবিবুল গনি ৬ মাসে ২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ‘হুজুররা হাসনাতের বেলায় এত চেতছে, অথচ বিএনপির বেলায় চুপ’ গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে লোডশেডিং, নাকাল জনজীবন

জেলা পরিষদ নির্বাচনের ভোট নিয়ে শঙ্কা জানিয়ে সংবাদ সম্মেলন

#

১৬ অক্টোবর, ২০২২,  5:08 AM

news image

গোফরান পলাশ, কলাপাড়া: ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনের অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোট অনুষ্ঠান নিয়ে শঙ্কা জানিয়ে সংবাদ সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে।  আজ শনিবার সন্ধ্যা সাতটায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এ শঙ্কার কথা জানান পটুয়াখালী জেলা পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মোঃ ফিরোজ শিকদার। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ' ভোটের দিন আমার প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী ভোটারদের প্রভাবিত করার পায়তারা করছেন। তারা বুথের মধ্যে উপস্থিত থেকে তাদের পক্ষে ভোট দেয়ার বিষয়টি নিশ্চিত করতে মোবাইল ফোন ব্যবহারের পরিকল্পনা করছেন।' সংবাদ সম্মেলনের শেষাংশে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করতে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এসময় যুবলীগ নেতা জিয়াউর রহমান জিয়া সহ তার অনুসারী ক'জন কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। এদিকে জেলা পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মোশারেফ হোসেন এর বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে সংযোগ স্থাপনের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার খান আবি শাহানুর খান বলেন, এরকম আশঙ্কার কথা প্রার্থীদেরকে নিয়ে অনুষ্ঠিত মিটিং ও তারা বলেছেন। আমরা তাদের সুষ্ঠু ভোট অনুষ্ঠানের বিষয়টি নিশ্চিত করেছি। বাকিটা আপনারা নির্বাচনের দিন দেখবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম