ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

জেন-জি বিক্ষোভে মাদাগাস্কারে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ অক্টোবর, ২০২৫,  10:47 AM

news image

জেন–জি প্রজন্মের তরুণদের আন্দোলনের মুখে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলে নেওয়া মাদাগাস্কারের নেতা কর্নেল মাইকেল র‌্যান্দ্রিয়ানিরিনা দেশটির নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করেছেন। সোমবার দেশটির ব্যবসায়ী ও পরামর্শক হেরিনসালামা রাজাওনারিভেলোকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন তিনি। এরআগে গত শুক্রবার সেনা কর্মকর্তা র‌্যান্দ্রিয়ানিরিনা দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এর কয়েক দিন আগে দেশজুড়ে শুরু হওয়া জেন-জি নেতৃত্বাধীন সরকারবিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পক্ষ নেন সামরিক বাহিনীর এই কর্মকর্তা। পরে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা ফ্রান্সের সামরিক বাহিনীর উড়োজাহাজে করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। রাজাওনারিভেলোকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে মাইকেল র‌্যান্দ্রিয়ানিরিনা বলেন, তার অভিজ্ঞতা এবং আমাদের সঙ্গে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কই এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এদিকে, গত সপ্তাহের শেষের দিকে দেশত্যাগের পর সংসদ সদস্যদের ভোটে অভিশংসিত হওয়া মাদাগাস্কারের সাবেক প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়েছেন। নির্বাসনে থেকেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। যদিও মাদাগাস্কারের সেনাবাহিনীর ভেতরে বিভক্তি এবং ক্ষমতা দখলের কয়েক ঘণ্টার মধ্যেই দেশটির উচ্চ সাংবিধানিক আদালত নতুন প্রশাসনকে অনুমোদন দিয়েছে। মাদাগাস্কারের সেনাবাহিনীর অভিজাত শাখা ক্যাপসাটে কর্মরত ছিলেন র‌্যান্দ্রিয়ানিরিনা। সেনাবাহিনীর এই শাখাই ২০০৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় এনেছিল সদ্য-পদচ্যুত প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনাকে। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম