ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

জেনে নিন রাজশাহীর কোন আম মিলবে কখন

#

নিজস্ব প্রতিনিধি

০৩ মে, ২০২৩,  9:48 PM

news image

বিষমুক্ত ও পরিপক্ব আম নিশ্চিত করতে রাজশাহীতে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে। বুধবার (৩ মে) বেলা সাড়ে ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম সংগ্রহ, পরিবহন,বিপণন ও বাজারজাত মনিটরিং সংক্রান্ত সভায় আম নামানোর তারিখ নির্ধারণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শামীম আহমেদ। এ সময় কৃষক, কৃষি অধিদপ্তর ও ফল গবেষকদের মতামতের ভিত্তিতে আম পাড়ার তারিখ নির্ধারণ করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, এ বছরের সব ধরনের গুটি জাতের আম নামানো যাবে ৪ মে থেকে। আর উন্নত জাতের আমগুলোর মধ্যে গোপালভোগ ১৫ মে, লক্ষণভোগ বা লখনা ও রাণীপছন্দ ২০ মে এবং হিমসাগর বা ক্ষীরশাপাত ২৫ মে থেকে গাছ থেকে পেড়ে হাটে বিক্রি করতে পারবে বাগান মালিক ও চাষিরা।

এছাড়া ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে ফজলি ও ১০ জুন আম্রপালি এবং ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারি আম-৪ নামানো যাবে। ১০ জুলাই থেকে গৌড়মতি আম এবং ২০ আগস্ট ইলামতি আম নামানো যাবে। কাটিমন ও বারি আম -১১ সারা বছর সংগ্রহ করা যাবে। নির্ধারিত সময়ের আগে আম বাজারে পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে প্রশাসন। তবে কোনো বাগানে নির্ধারিত সময়ের আগেই আম পাকলে তা প্রশাসনকে অবহিত করতে হবে। রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, আম রাজশাহীর জিআই পণ্য। পরিপক্ব ও নিরাপদ আম নিশ্চিত সংশ্লিষ্ট সবার মতামতের ভিত্তিতে তারিখ ঠিক করা হয়েছে। এর আগে যদি কোনো মালিকের আম গাছে পেকে যায় তাহলে স্থানীয় প্রশাসনকে জানাতে হবে। কুরিয়ার ব্যবসায়ীদের সতর্ক করে তিনি বলেন, আম পরিবহনে অতিরিক্ত কুরিয়ার চার্জ বা দুর্ভোগের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোজদার হোসেনসহ কুরিয়ার ব্যবসায়ী ও আম উৎপানদকারী কৃষক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম