ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন চায় জামায়াত

#

নিজস্ব প্রতিবেদক

০৬ আগস্ট, ২০২৫,  7:56 PM

news image

জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে বলে দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একইসঙ্গে ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনকে ইতিবাচক হিসেবে দেখছে সংগঠনটি। বুধবার (৬ আগস্ট) জুলাই ঘোষণাপত্র ও প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ তাহের। দলটির মগবাজার আল ফালাহ মিলনায়তনে এ সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হয়। তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রকে সংবিধানে আইনের ভিত্তি দিতে হবে এবং সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে। তাহের বলেন, বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা না করেই জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে। যদি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতেন, এটা ভালো হত। জামায়াতের এই নেতা বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনকে ইতিবাচকভাবে দেখছে জামায়াত। জামায়াত আমির আগেই বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে রমজানের আগে হতে হবে। প্রধান উপদেষ্টা সেই একইভাবে ঘোষণা দিয়েছেন। এটা ইতিবাচক। প্রধান উপদেষ্টারও কমিটমেন্ট। পিআরপদ্ধতিতে অনড় কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মনে করি, পিআর পদ্ধতি সুষ্ঠু নির্বাচনের জন্য মাইলফলক। ৫৪ বছরের আগের ট্র‍্যাডিশনাল নির্বাচন দেশের জন্য উপযোগী নয়। রাতে ভোটকেন্দ্র দখল এগুলো আগের ঐতিহ্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম