ঢাকা ১০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
চট্টগ্রামে শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামি বাবু শেখের মৃত্যুদণ্ড চেকপোস্টের সামনেই ডাকাতি, ৩০ লাখ টাকার স্বর্ণ লুট: জাপান যাওয়া হলো না প্রবাসী দম্পতির মাঠে কাজ করার সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড কিশোরগঞ্জে থানা হাজতে আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম ও উপসর্গে মৃত্যু সাড়ে ৭ শ ছুঁইছুঁই পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি, আসছে বড় পরিবর্তন বাঁশখালীতে পানিবন্দি আট মাসের শিশুকে পাতিলে করে উদ্ধার দেশে যুক্ত হলো আরও ৩ নতুন উপজেলা, প্রজ্ঞাপন জারি বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে হবে: প্রধানমন্ত্রী

জুলাই বিপ্লব ঘিরে বিভেদের অপচেষ্টা চলছে: উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা

#

নিজস্ব প্রতিবেদক

৩০ ডিসেম্বর, ২০২৪,  2:45 PM

news image

জুলাই বিপ্লব ঘিরে বিভেদের অপচেষ্টা চলছে জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, এ বিষয়ে শহীদদের পরিবারকে সতর্ক থাকতে হবে। সোমবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিভাগে শতাধিক শহীদ পরিবারকে দ্বিতীয় ধাপে আর্থিক সহায়তা দেওয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পরিবেশ উপদেষ্টা বলেন, আমরা বা তোমরা কোনো বিভেদ নেই। কিন্তু বিভেদের অপচেষ্টা চলছে। তাই শহীদ পরিবারের সবাই সতর্ক থাকুন। এ যাত্রায় আমাদের জিততেই হবে। জেতার বিকল্প নেই। তিনি বলেন, সরকার শহীদ পরিবারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এ জন্যই ফাউন্ডেশন গঠন করা হয়েছে। আর্থিক সহায়তার পাশাপাশি পুনর্বাসন কাজও চলছে। অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবার আর্থিক সহায়তা চায় না, তারা হত্যার বিচার চায়। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে শহীদদের হত্যাকারীদের বিচার করা অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়। শহীদদের বিচার নিয়ে কেউ সমঝোতার চেষ্টা করবেন না। শহীদদের বিচার করা না গেলে এটা হবে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে সারজিদ আলম বলেন, শহীদদের করা প্রাথমিক তালিকা শিগগিরই গেজেট হবে। শহীদ ভাইদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করতে হবে। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, শহীদ পরিবারের অনেক এখনও হুমকি পাচ্ছেন, এটা দুঃখজনক। আমারা আপনাদের পাশে আছি। শেখ হাসিনার বিচার এ দেশের মাটিতে করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম