ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

জুলাই বিপ্লবে সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন হবে: প্রেস সচিব

#

নিজস্ব প্রতিবেদক

১৬ ফেব্রুয়ারি, ২০২৫,  7:54 PM

news image

১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত জুলাই বিপ্লবে দেশের প্রত্যেকটি সংবাদমাধ্যমের ভূমিকা ডকুমেন্টেশন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে ‘গণমাধ্যমে ফ্যাসিবাদী বয়ান: ফিরে দেখা ১ থেকে ৩৬ জুলাই’ শীর্ষক এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। শফিকুল আলম বলেন, গত ১৫ বছরে ঘটে যাওয়া বড় বড় ঘটনায় সংবাদমাধ্যমের ভূমিকা খতিয়ে দেখতে হবে। এসব ঘটনা নিয়ে সংবাদমাধ্যমগুলোর বয়ান ডকুমেন্ট করা হবে। তাদের ভূমিকা নিয়েও গবেষণা করা হবে।  তিনি বলেন, কারো কণ্ঠ যেন রোধ না হয়, এমন বাংলাদেশ তৈরি করতে চায় অন্তর্বর্তীকালীন সরকার। যেসব সংবাদমাধ্যম সরকারের ভুলের সমালোচনা করবে, তাদেরও ধারণ করবে এ সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আরও বলেন, দেশে এমন সাংবাদিকতার ক্ষেত্র তৈরি করতে হবে, যেখানে সব সরকারের জবাবদিহিতা নিশ্চিত হবে। যত শক্তিশালীই হোক না কেন, সবাইকে কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম