ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

জুলাই বিপ্লবে আহত আরও ৬ জনকে পাঠানো হলো ব্যাংকক

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২৫,  8:12 PM

news image

জুলাই বিপ্লবে আহত আরও ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ ও অর্থায়নে ব্যাংককের ভেজথানি হাসপাতালে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাওয়া এই আহতরা হলেন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন দুলাল হোসেন, মোস্তফা কামাল নূর, শহিদুল ইসলাম, হেদায়েতুল্লাহ, মোহাম্মদ রায়হান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন মোহাম্মদ রায়হানুল। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে এই ছয়জনকে ব্যাংককে পাঠানো হয়। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে, রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টা ২০  মিনিটে বিমান বাংলাদেশের নিয়মিত ফ্লাইটে জুলাই আন্দোলনে আহত দীপঙ্কর বালাকে ব্যাংককে পাঠানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে তিনজন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংককে পাঠানো হয়। এর আগে বিভিন্ন সময়ে ২২ জনকে ব্যাংককে পাঠায় সরকার। সব মিলিয়ে এখন পর্যন্ত আন্দোলনে আহতদের মধ্যে ৩৫ জনকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে পাঠানো হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম