ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৮ প্রাণ

#

নিজস্ব প্রতিবেদক

১৯ আগস্ট, ২০২৫,  1:56 PM

news image

চলতি বছরের জুলাই মাসে দেশে ৪৪৩টি সড়ক দুর্ঘটনায় ৪১৮ জনের মৃত্যু এবং ৮৫৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ৭২ জন এবং শিশু ৫৩ জন। মঙ্গলবার (১৯ আগস্ট) বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। সংস্থাটি ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া এবং নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদন বলা হয়, সড়কে নিহতের পাশাপাশি নৌ-দুর্ঘটনায় ৬ জন এবং রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৮ জন নিহত হয়েছে। সব মিলিয়ে ৪৪২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় ১০৯ জন, পথচারী ৯২ জন, যানবাহনের চালক ও সহকারী ৫৬ জন রয়েছেন। এ ছাড়া দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১০৫ জন নিহত হয়েছেন ঢাকা বিভাগে। একক জেলা হিসেবে ঢাকা জেলায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাজধানীতে ২৬টি দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। রোড সেফটি ফাউন্ডেশনের মতে, সড়ক দুর্ঘটনার প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হলো- ত্রুটিপূর্ণ যানবাহন, ত্রুটিপূর্ণ সড়ক, বেপরোয়া গতি, বেতন-কর্মঘন্টা নির্দিষ্ট না থাকা, তরুণ-যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা ইত্যাদি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম