ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

জুরাইনে ছুরিকাঘাতে শিক্ষার্থীসহ আহত ২

#

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ, ২০২৩,  4:42 PM

news image

রাজধানীর জুরাইনের মুরাদপুর এলাকায় ছুরিকাঘাতে শিক্ষার্থীসহ দুইজন আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (১৪ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে জুরাইন মুরাদপুর হাই স্কুল রোড এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতরা হলেন কলেজ ছাত্র সিয়াম সরকার (১৮) ও তার বন্ধু ইব্রাহিম (১৯)। হাসপাতালে আহতদের অপর বন্ধু মো. ইমন জানান, মুরাদপুর শিশু কবরস্থানের সামনে অবস্থানরত অবস্থায় এলাকার মাদকাসক্ত আব্দুর রহমান নামে এক যুবক তাদের দুজনের কাছ থেকে মোবাইল টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে তারা বাধা দিলে সুইস গিয়ার দিয়ে আব্দুর রহমান, সিয়াম ও ইব্রাহিমকে আঘাত করে। পরে তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহত সিয়াম স্থানীয় একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। ইব্রাহিম কিছুই করেন না কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা জানান, একটি মারামারির ঘটনা ঘটেছে। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম