ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যানার লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল চবি শিক্ষার্থীর সকালে ২০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল সিরিজ জয়ের পর পাকিস্তানকে হোয়াইটওয়াশ করতে চায় ইংল্যান্ড কাউন্টিতে দুর্দান্ত বোলিংয়ে নতুন গল্প লিখছেন হাসান-খালেদ দ্বিতীয় দিনে সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে ৩২৭ কোটি টাকা উত্তোলন হরমুজে কমছে জাহাজ চলাচল, একদিনে পার হয়েছে মাত্র ৬টি দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় হেলপার নিহত স্পেনের আরেকটি ক্লাব কিনতে যাচ্ছেন মেসি যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান

জুরাইনে গ্যাস লাইন বিস্ফোরণ তিতাসের ৬ শ্রমিক দগ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

১৫ অক্টোবর, ২০২২,  4:54 PM

news image

রাজধানীর জুরাইনে তিতাসের গ্যাসের লাইন সংস্কারের সময় বিস্ফোরণে ৬ শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (১৪ অক্টোবর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। দগ্ধ ব্যক্তিরা হলেন, জুম্মন হোসেন হাওলাদার (১৯), আব্দুর রহমান (৬০), আজিজুল হক (৭০), খলিলুর রহমান (৪৫), সিরাজ (২০) ও জিহাদ (২২)। এ বিষয়ে দগ্ধ জুম্মন জানান, জুরাইনে কবরস্থানের গলির রাস্তার পাশে গর্ত করে গ্যাস লাইন লিকেজ মেরামত করছিলাম। সেই গর্তে ড্রেনের পানি আসায় বৈদ্যুতিক মোটর দিয়ে পানি সেচ করছিলাম। এ সময় ওই মোটরে একটি ফায়ার হয়। সঙ্গে সঙ্গে সেখানে বিস্ফোরণ ঘটে। এতে সেখানে থাকা ৬ জনই কমবেশি দগ্ধ হয়েছে। বার্ন ইন্সটিটিউটের জরুরি বিভাগের চিকিৎসক জানান, তাদের সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম