ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে : সংসদে প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, সবচেয়ে বেশি ঢাকায় রাজধানীতে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার যুদ্ধবিধ্বস্ত গাজায় ৩০০ দম্পতির গণবিয়ে একনেকে ১৫ প্রকল্প পাস : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ভিজিট ভিসার হজযাত্রীকে আশ্রয় দিলেই ৩৩ লাখ টাকা জরিমানা ইপিআই টিকা বিতরণে চরম সংকট, ভোগান্তিতে সেবাগ্রহীতারা একদিনে ১৫ দপ্তরের চেয়ারম্যান-মহাপরিচালক পরিবর্তন করল সরকার আলোচনার মাধ্যমেই গণভোটের সমস্যার সমাধান করতে হবে: রিজভী

জুনে পদ্মাসেতু অতিক্রম করবে রেল: রেলমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৩,  3:27 PM

news image

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপি গণতন্ত্র নষ্ট করেছে, জনগণের ভোটাধিকার নষ্ট করেছে, এরাই এখন গণতন্ত্রের কথা বলে পরিবেশ গরম করার চেষ্টা করছে। শনিবার বেলা ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের ডাবল লাইন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। রেলমন্ত্রী বলেন, আগামী জুন মাসের মধ্যে ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা সেতু অতিক্রম করে রেল চলাচলের উপযোগী করা হবে। তবে, মূল প্রকল্প ঢাকা থেকে যশোর পর্যন্ত শেষ হবে ২০২৪ সালে। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, “এদেরকে জনগণ চিনে, এরা কোথা থেকে এসেছে, এদের ব্যাকগ্রাউন্ড কি। এরা জোড় করে মানুষ হত্যা করে ক্ষমতা গ্রহণ করেছে। এরাই আবার মানুষ হত্যা করে ক্ষমতায় আসতে চায়।” ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথ নিয়ে মন্ত্রী বলেন, একটি দেশের ভারস্যমপূর্ণ যোগাযোগ ব্যবস্থা ছাড়া টেকশই উন্নয়ন করা সম্ভব নয়। ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথে ডাবল লাইন কাজ শেষ হলে প্রতিদিন এই পথে ৫০ বার ট্রেন আসা-যাওয়া করবে। নারায়ণগঞ্জবাসীর সুবিধার জন্য দ্রুত এই প্রকল্পের কাজ শেষ করা হবে বলে জানান তিনি। এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান, প্রকল্প পরিচালক আব্দুর রউফসহ রেলওয়ে ও জেলা প্রশাসনের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম