ঢাকা ০৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ বছরের শিশু ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড নবম পে-স্কেল বাস্তবায়ন নিয়ে এবার নতুন পরিকল্পনা শিশুরা আগামীর বাংলাদেশ, দেশগড়ার সৈনিক: জুবাইদা রহমান বাবার শেষ বিদায়ে যে কারণে অনুপস্থিত মোজতবা খামেনি ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৩ মৃত্যু জুনের ‘ভুতুড়ে বিল’ নিয়ে যে ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ খাগড়াছড়িতে গোলাগুলিতে নিহত ৩ চাটখিলে ৫ বছরের শিশু আসমা ধর্ষণ-হত্যায় একজনের মৃত্যুদণ্ড প্রধানমন্ত্রীর গুলশানের বাসভবনটি কেপিআই ঘোষণা সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমাতে চায় সরকার: জ্বালানিমন্ত্রী

জুনের ‘ভুতুড়ে বিল’ নিয়ে যে ব্যাখ্যা দিলো বিদ্যুৎ বিভাগ

#

নিজস্ব প্রতিবেদক

০৬ জুলাই, ২০২৬,  3:27 PM

news image

সদ্য বিদায়ী জুন মাসের অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছে বিদ্যুৎ বিভাগ। হঠাৎ এই ‘ভুতুড়ে বিল’-এর পেছনে কিছু করণিক ভুল শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগের সচিব মিরানা মাহরুখ। একইসঙ্গে এই ভুলগুলো ইতোমধ্যে যথাযথভাবে প্রতিকার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।  সোমবার (৬ জুলাই) দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান মিরানা মাহরুখ। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিভাগের সচিব বলেন, অধিকাংশ ক্ষেত্রে জুন মাসে বিল বৃদ্ধি শুধুমাত্র ট্যারিফ বৃদ্ধির কারণে নয়, বিদ্যুতের ব্যবহার বৃদ্ধিও অন্যতম একটি কারণ। বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্রাহকের ব্যবহার বেড়ে যাওয়া এবং উচ্চতর স্ল্যাবের কারণে অনেকের বিল বেড়েছে। তবে, কিছু ক্ষেত্রে আমরা করণিক ভুল শনাক্ত করেছি এবং সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে যথাযথভাবে প্রতিকার করা হয়েছে। উদাহরণ টেনে তিনি বলেন, খাগড়াছড়িতে একটি করণিক ভুল হয়েছিল। সেখানে এক গ্রাহকের ইউনিট ৭০ হওয়ার কথা ছিল, কিন্তু করণিক ভুলের কারণে সেটি ৭০০ ইউনিট হয়ে যায়। ফলে, বিদ্যুতের মূল্য দিয়ে যখন এই ইউনিটকে গুণ করা হয় তখন অস্বাভাবিক একটি বিল এসেছে। এক্ষেত্রে করণিক ভুলের জন্য দায়ী সংশ্লিষ্ট যেসব কর্মকর্তা ও কর্মচারী ছিলেন তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সেইসঙ্গে গ্রাহককে তার বিল সংশোধন করে দেওয়া হয়েছে। ‘ভুতুড়ে বিলের’ অভিযোগ অনুসন্ধান ও সত্যতা যাচাইয়ে বিদ্যুৎ বিতরণ সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে জানিয়ে মিরানা মাহরুখ বলেন, সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে, যাতে গ্রাহকদের ওপর ব্যয়ের সম্পূর্ণ চাপ না পড়ে। সেই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার দক্ষতা বৃদ্ধি, সিস্টেম লস কমানো, প্রিপেইড ও স্মার্ট মিটারিং সম্প্রসারণ এবং সেবার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যেসব গ্রাহকের বিদ্যুৎ বিল সম্পর্কে কোনো সন্দেহ বা অভিযোগ রয়েছে, তাদের সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার সঙ্গে যোগাযোগের জন্য আমরা অনুরোধ করেছি। প্রয়োজন হলে মিটার পরীক্ষা, বিল পুনর্যাচাই এবং অভিযোগ নিষ্পত্তির সব ব্যবস্থা নেওয়া হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম