ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

জিয়াউর রহমানের ওপর গবেষণা অপ্রতুল, যা ইতিহাসের প্রতি অবিচার: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জুন, ২০২৬,  7:55 PM

news image

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে পর্যাপ্ত গবেষণা না হওয়ায় বাংলাদেশের ইতিহাসের প্রতি অবিচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জিয়াউর রহমানের ওপর গবেষণা এত অপ্রতুল যে ইতিহাসের প্রতি অবিচার করা হচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, আমি যে পশ্চিম বাংলার নাগরিক নয়, এটা সে প্রতিষ্ঠা করেছেন তার জাতীয়তাবাদী মনোভাব দিয়ে। তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছিলেন।‘গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া কঠিন। জিয়াউর রহমান সেই কাজটিই করার চেষ্টা করেছেন’, যোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল আরও বলেন, শুধু খাল খনন না, রিসার্চ ইনস্টিটিউট, সুগার কেন ইনস্টিটিউটের প্রতিটি ক্ষেত্রে জিয়াউর রহমান কাজ করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম