ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজের আইসিটি ভবনের উদ্বোধন

#

ফয়জুল ইসলাম

১২ জুন, ২০২২,  5:15 PM

news image

ঢাকার সাভারের ইয়ারপুর ইউনিয়নে অবস্থিত জিরাবো দেওয়ান ইদ্রিস কলেজের আইসিটি ভবনের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার (১১ জুন) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি ভবনটির উদ্বোধন করেন। এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব উপস্থিত ছিলেন।

পরে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও ২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনাম, উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব সহ অন্যরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাজহারুল ইসলাম, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক দেওয়ান মেহেদী মাসুদ মঞ্জু প্রমুখ সহ অন্যরা। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম