ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

জিম্বাবুয়েতে পানির অভাবে শতাধিক হাতির মৃত্যুর আশঙ্কা

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ জানুয়ারি, ২০২৪,  9:07 PM

news image

জিম্বাবুয়েতে হাতির সংখ্যা প্রায় ১ লাখ। আর দেশটির হোয়াঙ্গে ন্যাশনাল পার্কে মোট হাতির সর্বোচ্চ অর্ধেকের বাস। তবে দক্ষিণ আফ্রিকার বড় অংশে খরার পূর্বাভাস থাকার কারণে বিপদের মুখে পড়েছে এই হাতিরা। পানি এবং খাবারের সন্ধানে এই ন্যাশনাল পার্কে হাতিদের পাড়ি দিতে হচ্ছে লম্বা পথ। এরইমধ্যে হোয়াঙ্গে ন্যাশনাল পার্কে বেশ কিছু হাতির মৃত্যু হয়েছে পানি না পেয়ে। অক্টোবর-নভেম্বরে ১০০’র বেশি হাতির মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। আর জলবায়ু পরিবর্তনের কারণে খরার শঙ্কা বেড়ে যাওয়ায় সামনের দিনগুলোতে আরও বেশি হাতির মৃত্যু হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় একজন কৃষক বলেন, আবহাওয়া এখন বদলে গেছে। আমার মনে হয় এবার আমরা খুব বেশি বৃষ্টি পাবো না। আর এর ফলে খাবার ও পানির সন্ধানে পার্ক থেকে বেরিয়ে আসবে বন্যপ্রাণিরা। আর তখন মানুষের সাথে তাদের সংঘাত তৈরি হবে। এটা আমাদের জন্য খুবই বিপদের কথা। এই পশুদের জন্য আমাদের বিপদে পড়তে হবে। ১৪ হাজার বর্গকিলোমিটারের জিম্বাবুয়ের ন্যাশনাল পার্কের ভেতর দিয়ে বড় কোনো নদী বয়ে যায়নি। মূলত কৃত্রিমভাবে সেখানে পানির সরবরাহ করা হয়। তবে সে প্রক্রিয়াও এখন বাধাগ্রস্ত হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম