ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২, আহত ৭ এইআই নিয়ে যা বলছেন চীনের লিপস্টিক কিং আফগানিস্তানের ১০ স্থানে পাকিস্তানের বিমান হামলা, দুই দেশের মধ্যে ফের তীব্র উত্তেজনা টানা ৪ দিন ভারী বৃষ্টির আভাস সম্পদ কমলেও ভারতের ধনী অভিনেতার শীর্ষে শাহরুখ সাড়ে ৩ কেজির একটি 'রাজা ইলিশ' বিক্রি হলো ১০ হাজার ৯০০ টাকায় উখিয়ায় বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার ঢাকা মেডিকেলে ২ কারাবন্দির মৃত্যু

জিফাইভে আসছে জয়ার হিন্দি সিনেমা

#

বিনোদন ডেস্ক

১২ নভেম্বর, ২০২৩,  9:16 PM

news image

বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান ‘পিঙ্ক’খ্যাত নির্মাতা অনিরুদ্ধ রায় চৌধুরীর নতুন ‘করক সিং’ সিনেমায় অভিনয় করেছেন। আর এ সিনেমার মাধ্যমেই প্রথমবার বাংলা ভাষার বাইরে অন্য ভাষার সিনেমায় দেখা যাবে জয়াকে। জয়ার হিন্দি সিনেমা ভারতের কোনো সিনেমা হলে নয়, ‌‘করক সিং’ মুক্তি পেতে যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার। স্ট্রিমিং প্ল্যাটফর্ম জি ফাইভে চলতি বছরের শেষদিকে মুক্তি পাচ্ছে এটি। আর এ দিয়েই দুটি নতুন মাত্রা যোগ হচ্ছে জয়ার ক্যারিয়ারে। কেননা এবারই প্রথম ওটিটিতে হাজির হচ্ছেন জয়া। সিনেমাটিতে মুখ্য চরিত্রে রয়েছেন বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। আছেন ‘দিল বেচারা’খ্যাত অভিনেত্রী সঞ্জনা সাংঘি ও মালয়ালম অভিনেত্রী পার্বতীও। জানা গেছে,

রহস্য আর সাসপেন্সে ভরপুর থ্রিলার গল্পের সিনেমা ‘করক সিং’। পর্দায় অ্যামনেশিয়ায় আক্রান্ত এ কে শ্রীবাস্তব নামের একজনের সংকটময় জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। চরিত্রটি তাঁর অতীতের সব ঘটনা ভুলে গেছে। ভুলে যাওয়া ছোট ছোট স্মৃতি একত্র করার চেষ্টা করতে থাকে সে। একপর্যায়ে শ্রীবাস্তব আবিষ্কার করে, বিরাট এক অর্থনৈতিক অপকর্মের পেছনের সত্য। পোস্টারটি শেয়ার করে জি-ফাইভ লিখেছে, ‘অনেক গল্প কিন্তু একটাই সত্য। মিথ্যার ভীড়ে করক সিং কি তা দেখতে পাবেন?’ এ সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর চরিত্রটি নিয়ে ধারণা পাওয়া গেলেও জয়া সম্পর্কে কিছু জানা যায়নি। তবে গণমাধ্যমে জয়া আহসান বলেছেন, ‘এতে আমার চরিত্রটি গল্পের অবিচ্ছেদ্য অংশ। যখন আমার কাছে প্রস্তাবটি আসে, তখন থেকেই এক ধরনের রোমাঞ্চ কাজ করেছে। হ্যাঁ বলতে বেশি সময় নিইনি। কারণ, এটি বানাচ্ছেন অনিরুদ্ধ রায় চৌধুরী আর সহ-অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। অনেক দিন ধরেই তাঁদের সঙ্গে কাজ করতে চাইছিলাম। প্রথম হিন্দি সিনেমায় তাঁদের একসঙ্গে পাওয়া আমার আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম