ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

জাহ্নবীর নজর গ্ল্যামার আর কমেডিতে

#

বিনোদন ডেস্ক

২২ আগস্ট, ২০২৩,  8:22 PM

news image

রোমান্টিক, বায়োপিক, হরর থেকে শুরু করে ঐতিহাসিক ঘটনানির্ভর গল্পে অভিনয় করে দর্শক মনোযোগ কেড়েছেন জাহ্নবী কাপুর। এবার এই বলিউড তারকার নজর কমেডি ঘরানার ছবির দিকে। তিনি চাইছেন গ্ল্যামারের পাশাপাশি হাস্যরসাত্মক গল্পের মধ্য দিয়ে নিজেকে পর্দায় তুলে ধরতে। সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ ছবিতে। যেখানে তাঁর সহশিল্পী হিসেবে থাকছেন অক্ষয় কুমার, টাইগার শ্রফ, সোনাক্ষী সিনহার মতো জনপ্রিয় তারকারা। জাহ্নবী বলেছেন, ‘কিছু কাজ দর্শকের কাছে অভিনেতা-অভিনেত্রীকে আলাদাভাবে তুলে ধরে। কমেডি গল্পের ছবি এর মধ্য অন্যতম। সে কারণেই এখন কমেডি ছবিতে আগ্রহী হয়েছি।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম