ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোনারগাঁওয়ে দৈনিক মুক্তখবর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু বাংলাদেশ হ্যান্ডবল দলের কোচের আইফোন ও ক্রেডিট কার্ড চুরি বিশ্ববিদ্যালয়গুলোর প্রধান লক্ষ্য হওয়া উচিত কর্মসংস্থান উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলা: রাষ্ট্রপতি জুনে রিসোর্টটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছিল ফায়ার সার্ভিস: ডিজি এবার ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত নিখোঁজের দুই দিন পর ব্যাগে ভরা শিশুর লাশ উদ্ধার শিশু হাসপাতালে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতির উৎসব: রিজভী রাজধানীর সব হকারকে নিবন্ধনের আওতায় আনা হবে: ডিএসসিসি প্রশাসক

জার্মান রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে কোন কথা বলেনি বিএনপি: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২১ এপ্রিল, ২০২২,  6:38 PM

news image

বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে কোন কথা বলেনি বিএনপি। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকালে ছাত্রদলের নবগঠিত আংশিক কমিটিকে সাথে নিয়ে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বুধবার (২০ এপ্রিল) রাজধানীতে এক অনুষ্ঠানে জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোস্টার দাবি করেন, এক বৈঠক শেষে তাকে ভুলভাবে উদ্ধৃত করেছে বিএনপি। তিনি বলেন-

বিএনপি নেতাদের সাথে তার সৌজন্য বৈঠক ছিল। এতে বাংলাদেশ ও জার্মানির দ্বিপক্ষীয় সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। পরে বিএনপির সিনিয়র একাধিক নেতা বৈঠকের বিষয়বস্তু বিশেষ করে মানবাধিকার, গণতন্ত্র নিয়ে জার্মান উদ্বিগ্ন- গণমাধ্যমে এমন মন্তব্য করেন। এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল আরও বলেন, ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষই প্রমাণ করে দেশে কোনো সরকার নেই। তিনি বলেন, পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই দুপক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। মির্জা ফখরুলের আশা, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে ছাত্রদলের নবগঠিত কমিটি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম