ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

জার্মানিতে বন্ধ হচ্ছে রাশিয়ার ৪টি কনস্যুলেট

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুন, ২০২৩,  4:43 PM

news image

জার্মানিতে রাশিয়ার ৫টি কনস্যুলেটের মধ্যে বন্ধ করে দেয়া হচ্ছে ৪টি। দেশটির পররাষ্ট্র বিষয়ক কার্যালয় জানায়, মস্কোয় জার্মান কর্মকর্তার সংখ্যা কমানোর পদক্ষেপের জবাবে এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের। খবর বলা হয়, একটি কনস্যুলেট জেনারেলসহ বার্লিনে রুশ দূতাবাস চালু থাকবে। চলতি বছরের শেষ নাগাদ কার্যকর হবে এ সিদ্ধান্ত। জার্মানির বন, ফ্রাঙ্কফুর্ট, হামবুর্গ ও লিপজিগ শহরে রয়েছে রাশিয়ার কনস্যুলেট। তবে কোন চারটি বন্ধ হতে পারে সে বিষয়টি এখনো নিশ্চিত নয়। প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বার্লিনের এ পদক্ষেপ বন্ধুসুলভ আচরণ নয়। এতে দু’দেশের সম্পর্ক আরও ক্ষতিগ্রস্ত হবে। বৈরী সম্পর্কের দায় জার্মানিকেই নিতে হবে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। হুঁশিয়ারি দেয়া হয় পাল্টা পদক্ষেপের। রাশিয়ায় জার্মান সরকারের সর্বোচ্চ সাড়ে তিনশ’ কর্মী কাজ করতে পারবে বলে সম্প্রতি সীমা বেধে দেয় মস্কো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম