ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

জার্মানিতে ট্রেনে ছুরি হামলায় নিহত ২

#

আন্তর্জাতিক ডেস্ক

২৬ জানুয়ারি, ২০২৩,  10:33 AM

news image

উত্তর জার্মানিতে একটি আঞ্চলিক ট্রেনে বুধবার (২৫ জানুয়ারি) ছুরি হামলায় দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় হামলাকারীকে আটক করা হয়েছে। জার্মানির ফেডারেল পুলিশ ফোর্সের একজন মুখপাত্র বলেছেন, হামবুর্গ থেকে কিয়েল শহরে যাতায়াতকারী একটি ট্রেনে ছুরি হামলার এ ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীকে ব্রকসটেড শহরের রেলস্টেশনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

অবশ্য প্রাথমিকভাবে এ হামলায় কতজন আহত হয়েছেন বা কতজনের অবস্থা গুরুতর, সে তথ্য জানা যায়নি। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলায় পাঁচ জন আহত হয়েছেন। আঞ্চলিক স্বরাষ্ট্রমন্ত্রী স্যাবাইন সোয়েতারলিন-ওয়াক বলেন, তিনি এ ঘটনায় মর্মাহত। তিনি হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, দেশটির ফেডারেল ও রাজ্য পুলিশ একত্রে হামলাকারীর উদ্দেশ্য বের করার চেষ্টা করছে। জার্মানির জাতীয় রেল কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশের তদন্তের স্বার্থে হামবুর্গ থেকে কিয়েল যাতায়াতকারী কয়েকটি ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। জার্মানি সম্প্রতি বেশ কয়েকটি ছুরি হামলার ঘটনার মুখোমুখি হয়েছে। এর মধ্যে কয়েকটি ঘটনায় উগ্রপন্থী ও মানসিক সমস্যাগ্রস্ত ব্যক্তি জড়িত বলে দাবি করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম