ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

জামিন পেলেন বিএনপি নেতা আমান

#

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ, ২০২৪,  3:29 PM

news image

১৩ বছরের সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমানকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। দুর্নীতির এই মামলায় বুধবার (২০ মার্চ) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ আমানের জামিন আবেদন মঞ্জুর করেন। তবে, জামিন পেলেও আমানকে বিদেশ যেতে আদালতের অনুমতি নিতে হবে। আদালতে আমানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। দুদকের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী খুরশিদ আলম খান। রাষ্ট্র পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের বিবরণীতে তথ্য গোপনের দায়ে ২০০৭ সালের ২১ জুন আমানকে ১৩ বছরের কারাদণ্ড এবং তার স্ত্রী সাবেরাকেও ৩ বছরের কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত। এরপর এই দম্পতির আবেদনের প্রেক্ষিতে ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট তাদের দুর্নীতির অভিযোগ থেকে খালাস দেন। কিন্তু ২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে তাদের আপিলের ওপর নতুন করে শুনানির নির্দেশ দেন। সম্প্রতি বিএনপির এই নেতার করা আপিল খারিজ করে বিচারিক আদালতের সাজার রায় বহাল রাখেন হাইকোর্ট এবং দুই সপ্তাহের মধ্যে তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এরপর গত বছরের ১০ সেপ্টেম্বর আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত আমানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ১২ সেপ্টেম্বর ১৩ বছরের সাজার বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন আমান। আপিল আবেদনে তিনি খালাস চাওয়ার পাশাপাশি জামিন আবেদনও করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম