ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত

জামায়াত ‘জঙ্গি সংগঠন’ দেশের মানুষ জানে : পরিকল্পনামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৯ সেপ্টেম্বর, ২০২৩,  1:58 PM

news image

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, জামায়াত জঙ্গি সংগঠন, সেটা দেশের মানুষ জানে। জামায়াত আগামী জাতীয় নির্বাচন করতে পারবে কি না, তাদের নিবন্ধন দেওয়া হবে কি না, সেটা সরকারের দেখার বিষয় নয়। বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। কিন্তু নির্বাচন কমিশন, যে সিদ্ধান্ত দেবে আমরা মেনে নেব। শনিবার (৯ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার আব্দুল মজিদ কলেজের (৫ তলা) প্রশাসনিক কাম মাল্টিপারপাসের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। এম এ মান্নান বলেন, সামনের জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে। সেটা দেশের মানুষ জানে। সুষ্ঠু নির্বাচনে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালেদ চৌধুরী, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম