ঢাকা ০৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ডিএসসিসি'র আওতায় ডেঙ্গু মোকাবেলায় আগাম জরিপ, ২৭ টি ওয়ার্ড চরম ঝুঁকিতে মহিষ পালনে নিশ্চিত হবে সুস্বাস্থ্য রক্ষা পাবে পরিবেশ হাম ও উপসর্গে ৪ শিশুর মৃত্যু মিঠাপুকুরে বিষাক্ত অ্যালকোহল পানে একে একে ৫ জনের মৃত্যু বিএসইসির নতুন চেয়ারম্যান মাসুদ খান রামিসা হত্যা মামলার রায় রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ নিঃসঙ্গ মায়ের মৃত্যু ঘিরে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ ছেলের আর্জেন্টিনায় ১৪ বছরের কিশোরী হত্যা, রাজধানীতে বিক্ষোভ চলতি বছরেই দেশে শিশুদের মিড ডে মিলের ব্যবস্থা হবে: শিক্ষামন্ত্রী

জামায়াত প্রার্থীর পিতার মৃত্যুতে শোক জানাতে গেলেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ

#

০৩ ডিসেম্বর, ২০২৫,  4:36 PM

news image

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আসন্ন নির্বাচনে রাজনৈতিক উত্তাপের ভেতর সৃষ্টি হলো এক অনুকরণীয় সৌহার্দ্যের দৃশ্য। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের পিতার মৃত্যুতে তাঁর বাড়িতে গিয়ে শোক ও সমবেদনা জানান বিএনপির মনোনীত প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন আহমদ। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি প্রার্থীর করমর্দন ও সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতার ছবি ভাইরাল হলে ব্যাপক প্রশংসা দেখা যায় স্থানীয়দের মধ্যে। নেটিজেনরা একে “রাজনৈতিক সৌন্দর্যের নিদর্শন” ও “ঔষধসম মনোভাব” হিসেবে মন্তব্য করছেন।

সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী  সালাউদ্দিন আহমদ বলেন, “রাজনীতি মানুষের জন্য। প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু মানবিক বিষয়ে কোনো বিভেদ নেই। ফারুক ভাইয়ের পিতার মৃত্যুতে সমবেদনা জানানো নৈতিক দায়িত্ব।” জামায়াত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকও বিএনপি নেতার এ  সৌজন্যতার প্রশংসা করে বলেন, “এমন মানবিক আচরণ সমাজে ইতিবাচক বার্তা দেয়। রাজনীতি কখনো সম্পর্ক নষ্ট করার জন্য নয়।” স্থানীয়রা মনে করছেন, এই ঘটনা এলাকায় রাজনৈতিক সহনশীলতা ও সৌজন্যবোধ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে। নির্বাচনকে ঘিরে উত্তেজনাপূর্ণ সময়েও এমন আচরণ ভবিষ্যতের গণতান্ত্রিক চর্চাকে আরও সুদৃঢ় করবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের।

ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই লিখেছেন—

“এটাই চাই, ভিন্ন মত হলেও মানবিকতায় ঐক্য।”

নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মানবিক বন্ধনই বড়—এমন বার্তাই যেন ছড়িয়ে দিল এই সৌহার্দ্যের দৃশ্য।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম