ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

জামায়াত আমির শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি আজ

#

নিজস্ব প্রতিবেদক

০২ আগস্ট, ২০২৫,  5:35 PM

news image

বাইপাস সার্জারির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার হার্টে পাঁচটি ব্লক ধরা পড়েছে।শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে নেওয়া হয়। সঙ্গে আছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল, নায়েবে আমিরসহ শীর্ষ নেতারা। তিনি বলেন, সম্প্রতি দলের জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়লে ডা. শফিকুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরীক্ষায় তাঁর হৃৎপিণ্ডে পাঁচ-ছয়টি ব্লক পাওয়া যায়, যার মধ্যে কয়েকটি গুরুতর। দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর সুস্থতা কামনায় দোয়া চাওয়া হয়েছে এবং হাসপাতালে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে, যাতে চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন না ঘটে। এদিকে রপ্তানিপণ্যে যুক্তরাষ্ট্রের ট্যারিফ হার কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জামায়াত আমির। গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বাংলাদেশ সরকার ও যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা জানান। পোস্টে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্র সরকারের উচ্চ ট্যাক্স আরোপের সিদ্ধান্তের পর বাংলাদেশ সরকারের উদ্যোগ ও যুক্তরাষ্ট্রের সদিচ্ছায় হারটি কমে ২০ শতাংশে নেমেছে। এ জন্য তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘আশা করছি, ভবিষ্যতে ড. মুহাম্মদ ইউনুস এবং পরবর্তী সময়ে যাঁরা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবেন, তাঁরা সম্মানজনক অবস্থান ধরে রেখে বিশ্বকূটনীতির ময়দানে মর্যাদাপূর্ণ দায়িত্ব পালন করবেন। এ উদ্যোগে সংশ্লিষ্ট সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম