ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত

জামায়াতের মিছিলে পুলিশের লাঠি চার্জ

#

নিজস্ব প্রতিবেদক

২৮ অক্টোবর, ২০২৩,  12:43 PM

news image

জামায়াতে ইসলামীর ডাকে মহাসমাবেশ যোগ দিতে আসা দলটির নেতা কর্মীদের ওপর লাঠি চার্জ করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) সকালে মতিঝিলের শাপলা চত্বর আসার পথে আরামবাগের গলিতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা জড়ো হয়ে স্লোগান দিয়ে প্রবেশ করতে চাইলে পুলিশ লাঠি সার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এদিন সকাল ১০টা থেকেই জামায়াতের নেতাকর্মীরা আরামবাগ মোড়ে জড়ো হতে থাকে। আওয়ামী লীগ ও বিএনপিকে সমাবেশের অনুমতি দিলেও জামায়াতকে অনুমতি দেয়নি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৭ অক্টোবর) ডিএমপির কর্মকর্তারা সাংবাদিকদের জানান, রাজধানীতে জামায়াতকে মহাসমাবেশের অনুমতি দেওয়া হবে না। অন্যদিকে শনিবার রাজধানীর শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছিল জামায়াতে ইসলামী। সমাবেশ করতে ডিএমপিকে চিঠিও দিয়েছিল দলটি। অনুমতি না পেলেও সমাবেশ করার সিদ্ধান্ত নেয় জামায়াত। শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেছিলেন, ‘শনিবার জামায়াতে ইসলামী ঘোষিত মহাসমাবেশ সর্বাত্মকভাবে সফল করতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম