ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

জামায়াতের মানববন্ধনে পুলিশের ধাওয়া

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৩,  5:19 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াতে ইসলামীর মানববন্ধন কর্মসূচিতে ধাওয়া দিয়েছে পুলিশ। রোববার (১০ ডিসেম্বর) সকালে যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে মানববন্ধন করে জামায়াতের নেতাকর্মীরা। মানববন্ধন কর্মসূচিতে পুলিশ আতর্কিত হামলা চালিয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে বলে অভিযোগ করেছে দলটি। এসময় তাদের অনেক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি জামায়াতের। এ ঘটনায় তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। মানববন্ধনে ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান, ছাত্রশিবিরের ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, ঢাকা কলেজ সভাপতি আসিফ তাজওয়ার শিশিরসহ অনেকেই অংশগ্রহণ করেন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের উদ্যোগে দলটির নিবন্ধন বাতিল, তফসিল ঘোষণা, গুপ্তহত্যা, গণগ্রেপ্তার ও অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মানববন্ধনটির আয়োজন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম