ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

জামায়াতের প্রশংসা করে যা বললেন গোলাম রাব্বানী

#

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর, ২০২৪,  1:21 PM

news image

ব্যক্তি ও দলগতভাবে আদর্শের চর্চা ও আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর বিষয়ে জামায়াতের প্রশংসা করেছেন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। শুক্রবার এ নিয়ে নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্ট করেন তিনি। পোস্টটি নিচে তুলে ধরা হলো- ‘একই নীতি, আদর্শ, চেতনায় বিশ্বাস করা নিজ দলের নেতাকর্মী ও সমর্থকদের ‘বৃহৎ আদর্শিক পরিবারের সদস্য’ হিসেবে ওউন করা, যেকোনো ন্যায়সংগত প্রয়োজনে ও সংকটে আন্তরিকতা ও সাধ্যের সেরাটা দিয়ে পাশে থাকা, অত্যাবশ্যক রাজনৈতিক গুণ। আপনি স্বীকার করুন বা না করুন, আদর্শিক সহযোদ্ধার পাশে দাঁড়ানোর দলগত ও ব্যক্তিগত চর্চায় আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্যান্য রাজনৈতিক দলের চেয়ে জামায়াত ও তাদের নেতাকর্মীরা ঢের এগিয়ে। বহু চড়াই-উতরাই, প্রতিকূলতার মাঝেও যা তাদের টিকে থাকার অন্যতম সহায়ক শক্তি, কার্যকর টনিক। ‘দলীয় ও ব্যক্তিগত ফান্ডে নেতাকর্মীদের শিক্ষা তথা বিশ্ববিদ্যালয়-মেডিকেল কোচিং ও দেশে-বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে সহায়তা, নিজস্ব প্রতিষ্ঠানে কর্মসংস্থানে একচ্ছত্র অগ্রাধিকার, হতাহত ও অসুস্থ নেতাকর্মীদের চিকিৎসা ও আইনগত সহায়তা, পরিবারসহ আর্থিক নিরাপত্তার দায়িত্ব নেওয়াসহ এমন বহু প্রাসঙ্গিক কারণে আমাদের নেতাকর্মীরা সেখানে নিদারুণ কষ্ট ও হতাশায় ভোগে, তাদের নেতাকর্মীরা সেথা দলীয় সহায়তায় দারুণ মানসিক জোর পায়! ’৭১-এর ভূমিকাসহ বহুবিধ বিতর্ক-সমালোচনা থাকলেও তাদের আদর্শে বিশ্বাসীদের দায়িত্ব নেওয়ার আপ্রাণ প্রচেষ্টার জন্য তারা অনুকরণীয় প্রশংসার দাবিদার। বর্তমান সংকটে আওয়ামী লীগের নীতিনির্ধারণী শীর্ষ নেতৃত্বের শুভবুদ্ধি ও অনুধাবন শক্তি জাগ্রত হোক। দ্রুততম সময়ে ‘দলীয় ফান্ড গঠন’ ও সচ্ছল নেতাদের দক্ষিণহস্ত প্রসারের মাধ্যমে ক্রাইসিস ম্যানেজমেন্ট ও অসহায় তৃণমূল নেতাকর্মীদের নৈতিক প্রয়োজন ও বিপদে সার্বিক সহায়তা প্রদানের অনিন্দ্য সুন্দর কালচারটা শুরু হোক। এটা আওয়ামী লীগ ও সব সহযোগী সংগঠনের তৃণমূলের প্রতিটি নেতাকর্মীর অন্তরে লালিত একান্ত চাওয়া ও নিদারুণ প্রত্যাশা।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম