ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ইরান যুদ্ধ: বিশ্ববাজারে তেলের দাম লাগামছাড়ার আশঙ্কা এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট আজ বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, চিকিৎসার জন্য যাবেন বিদেশে মরিয়ামের বাবাকে ঠিকাদারি লাইসেন্স করে দেন গাজী নজরুল দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ধেয়ে আসছে শক্তিশালী টাইফুন ‘নউল’ রাজধানীতে গ্যাস বিস্ফোরণে স্বামী-ভাগ্নির পর ফাহিমার মৃত্যু সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পদ্মায় বিলীন শত শত বিঘা জমি

জামায়াতের চূড়ান্ত প্রার্থী ঘোষণা কবে, জানালেন শফিকুর রহমান

#

নিজস্ব প্রতিবেদক

০৪ নভেম্বর, ২০২৫,  11:00 AM

news image

কিছুদিনের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জন্য জামায়াতে ইসলামী প্রার্থীদের চূড়ান্ত নাম ঘোষণা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আমরা প্রায় এক বছর আগেই এই তালিকা বিভিন্নভাবে আঞ্চলিকভাবে জানিয়ে দিয়েছি। চূড়ান্ত তালিকাটা সময়মতো ইনশাআল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে ঘোষণা করব। যেহেতু আমরা একা নির্বাচন করব না, আরো অনেককে ধারণ করব, দেশ ও জাতির স্বার্থে সব দিক বিবেচনা করেই চূড়ান্তভাবে যথাসময়ে আমরা চূড়ান্ত তালিকা ঘোষণা করব। মঙ্গলবার ভোরে বিদেশ সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। শফিকুর রহমান আরও বলেন, আমি আমির হিসেবে নির্বাচিত হইনি বরং আমার সহকর্মীরা আমার ওপর একটি দায়িত্বের ভার অর্পণ করেছেন। এ দায়িত্বটা বড় ভারি। আপনারা দোয়া করবেন দেশ ও দ্বীনের জন্য এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। পাশাপাশি আপনাদের সহযোগিতা চাই। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে নির্বাচন কমিশনের কাছে রেজিস্ট্রেশনের সময়সীমা আরো ১৫ দিন বাড়ানোর দাবি জানান জামায়াতের আমির। রাজনৈতিক মতভেদ কাটাতে জামায়াতে ইসলামী আলোচনায় সম্মত জানিয়ে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতে পারে, সেটিই গণতন্ত্রের সৌন্দর্য, তবে মতবিরোধ নয়। উল্লেখ্য, গত ১৯ অক্টোবর ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরবে যান শফিকুর রহমান। সেখান থেকে ২২ অক্টোবর যুক্তরাষ্ট্র যান। নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। পরবর্তীতে যান যুক্তরাজ্যে। এসব দেশ সফর শেষে মঙ্গলবার ভোরে দেশে ফেরেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম