ঢাকা ১৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

জামালপুর বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু নিহত

#

নিজস্ব প্রতিনিধি

১০ মে, ২০২৩,  4:25 PM

news image

জামালপুর শহরে বন্ধু চাঁন মিয়ার ছুরিকাঘাতে হাবিল (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। মঙ্গলবার রাতে জামালপুর শহরের মুকন্দবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত হাবিল শহরের উত্তর কাচারীপাড়ার ইসমাইল হোসেনের ছেলে। পেশায় রঙমিস্ত্রি ছিলেন। মঙ্গলবার (৯ মে) দিবাগত রাত সাড়ে ১০টায় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ প্রেসব্রিফিংয়ে জানান, হাবিল ও চাঁন মিয়া একসঙ্গে রঙমিস্ত্রির কাজ করতেন। দু’জনের মধ্যে বন্ধুত্ব ছিল। আজ রাত সাড়ে ৭টায় তারা মেথর পট্টিতে মদ খেতে যায়। এ সময় তুচ্ছ ঘটনায় হাবিল ও চাঁন মিয়ার মধ্যে ঝগড়া বাঁধে। এক পর্যায়ে হাবিল চাঁ মিয়ার মা-বোনকে নিয় অকথ্য ভাষায় গালিগালজ করে। এতে চাঁন মিয়া ক্ষিপ্ত হয়ে হাবিলকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ওসি আরও জানান, পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত হাবিলকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে রক্তমাখা চাকুসহ চাঁন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহত হাবিলের বাবা ইসমাইল হোসেন বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম