ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, এবারও অনলাইনে বিক্রি শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তি ফি নিলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ঋণখেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের বিষয়ে ইসি এখন তদন্ত করতে পারে: সুজন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ডিএমপি কমিশনারের পদ থেকে অব্যাহতি নিলেন সাজ্জাত আলী মশার যন্ত্রণা থেকে নগরবাসীকে দ্রুত স্বস্তি দিতে কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী চলতি বছরের ফিতরার হার নির্ধারণ খাল খনন কর্মসূচি একটি বিপ্লব: পানিসম্পদ মন্ত্রী বাংলাদেশ থেকে মুরগি-ডিম নেবে না সৌদি আরব

জামালপুর থেকে 'ক্যাটল' ট্রেনে কোরবানির ৮০০ গরু এল ঢাকায়

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২৫,  10:56 AM

news image

ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু পরিবহনের জন্য রেলওয়ে পরিচালনা করছে ক্যাটেল স্পেশাল ট্রেন সার্ভিস। এ বছর জামালপুর থেকে তিনটি ক্যাটল স্পেশাল ট্রেনে করে পরিবহন করা হবে ১২শ’ কোরবানির পশু। সোমবার জামালপুরের ইসলামপুর স্টেশন থেকে দুটি ক্যাটল স্পেশাল ট্রেনে ৮শ’ গরু আসে ঢাকায়। আর কোন রকম ভোগান্তি না থাকায় নিরাপদ ও সাশ্রয়ী খরচে ট্রেনে করে পশু পরিবহন করায় খামারি ও ব্যবসায়ীরাও বেশ উচ্ছ্বসিত।  পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জামালপুরের খামারি ও প্রান্তিক কৃষকরা কোরবানির পশু লালন পালন করে থাকেন। কিন্তু ভালো দাম পেতে ঢাকায় পশু নিয়ে যেতে পোহাতে হয় নানা রকম হয়রানি ও ভোগান্তি। সড়ক পথে ট্রাকে বা অন্যান্য যানবাহনে করে পশু পরিবহন যেমন ব্যয়বহুল তেমনি রয়েছে দুর্ঘটনার আশঙ্কা, পথে পথে চাঁদাবাজির অভিযোগ। তাছাড়া যানযটের কারণে দীর্ঘ সময় গাড়িতে পশু পরিবহন করায় ভোগান্তির মাত্রা ছাড়িয়ে যায়, অসুস্থও হয়ে পরে পশুটি। খামারি ও প্রান্তিক কৃষকদের এসব পশু সহজে পরিবহনের বিষয়টি মাথায় রেখে ২০২১ সাল থেকে  রেলওয়ে চালু করেছে ক্যাটল স্পেশাল ট্রেন সার্ভিস। জামালপুর থেকে দুইদিনে তিনটি ক্যাটল স্পেশাল ট্রেনে করে পরিবহন করা হচ্ছে ১২শ' গরু। এর মধ্যে সোমবার বিকাল সাড়ে ৫টায় জামালপুরের ইসলামপুর রেলস্টেশন থেকে ২৫টি ওয়াগনে মোট ৪শ’টি গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন। আর সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ক্যাটল স্পেশাল ট্রেন আরো ২৫টি ওয়াগনে ৪শ’ গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। মঙ্গলবার তৃতীয় এবং শেষ ক্যাটল স্পেশাল ট্রেনটি ২৫টি ওয়াগনের মধ্যে ইতিমধ্যে সবকটি বুকিং হয়ে যাওয়ায় ৪শ’টি গরু নিয়ে সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। দু’দিনে ক্যাটল স্পেশাল ট্রেন তিনটিতে শুধুমাত্র জামালপুরের ইসলামপুর রেলস্টেশন থেকে ৭৫টি ওয়াগনের মাধ্যমে ১ হাজার ২শ'টি গরু নিয়ে যাবেন ব্যবসায়ী, খামারি ও কৃষকরা। কম খরচে, নিরাপদে কোন রকম ভোগান্তি ছাড়াই ট্রেনে করে পশু পরিবহন করতে পারায় বেশ খুশি সবাই।  ইসলামপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার শাহীন মিয়া জানান, রেলে খরচ কম, নিরাপদ এবং আরামদায়ক। জামালপুরের ইসলামপুর থেকে দুইদিনে ৩টি ক্যাটল স্পেশাল ট্রেনের মাধ্যমে গরু পরিবহন করা হবে। প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা এবং প্রতিটি ওয়াগনে ১৬টি করে গরু পরিবহন করা যাবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম