ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

জামালপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

০৯ এপ্রিল, ২০২৩,  10:42 AM

news image

জামালপুরের মেলান্দহে ট্রাক ও পিকআপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন তিনজন। রোববার (৯ এপ্রিল) ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মালঞ্চ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, আজ ভোরে মালঞ্চ এলাকায় ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে তিনজন মারা যান। তিনি আরও বলেন, এখন পর্যন্ত নিহতদের নামপরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে পিকআপটির চালক রয়েছেন। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ওসি দেলোয়ার হোসেন জানান, মরদেহগুলো উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এছাড়া ট্রাক ও পিকআপ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম