ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

জামায়াতের আমিরকে জিজ্ঞাসাবাদে জঙ্গি সংশ্লিষ্টতা পায়নি সিটিটিসি

#

নিজস্ব প্রতিবেদক

২২ ডিসেম্বর, ২০২২,  2:47 PM

news image

জঙ্গিবাদের সংশ্লিষ্টার অভিযোগে গ্রেফতার জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সাত দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে বাংলাদেশ জামায়াত ইসলামীর সংশ্লিষ্টতা পায়নি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টায় মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে রাখা হয়। পরে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আরও তিন দিন রিমান্ডে আছেন তিনি। তবে এখন পর্যন্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর জঙ্গিবাদের সংশ্লিষ্টার কোনও তথ্য পাওয়া যায়নি।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিটিটিসি প্রধান বলেন, ‘ডাক্তার শফিকুর রহমান তার ছেলের জঙ্গিবাদের বিষয়ে জানতো। এছাড়া তিনি বিষয়টি স্বীকারও করেছেন। তবে ডাক্তার শফিকুর রহমান বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে না জানিয়ে অপরাধ করেছেন।’ আদালত পাড়া থেকে ছিনতাই হওয়া জঙ্গিদের বিষয়ে জানতে চাইলে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান কোনও মন্তব্য করেননি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম