ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত নারীদের জন্য চালু হলো ‘পিংক বাস’ সার্ভিস, চলবে ১৪ রুটে অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী ১৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অপরাধে ওয়ার্নারের জরিমানা জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

জামাতে নামাজ পড়ে সাইকেল উপহার পেল ২৫ শিশু-কিশোর

#

ফয়জুল ইসলাম

২১ ডিসেম্বর, ২০২২,  4:41 PM

news image

সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে গড়ে উঠতে নামাজের কোনো বিকল্প নেই,আর সেই লক্ষ্যে শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিল ভ্যালী অর্গানাইজেশন নামক একটি অরাজনৈতিক সমাজসেবামূলক সংগঠন। সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে টানা ৪১ দিন জামাতে নামাজ আদায় করে পুরস্কার জিতে নিয়েছে স্থানীয় ২৫ শিশু-কিশোর। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যারাতে পৌরসভার জামসিং চৌরাস্তা এলাকায় বায়তুল আমান (সৌদি মিনার) জামে মসজিদের সামনে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জানা গেছে, প্রায় দেড় মাস আগে ভ্যালী অর্গানাইজেশনের আয়োজনে বায়তুল আমান জামে মসজিদ কমিটি ঘোষণা দিয়েছিল যে, ৬ থেকে ১৮ বছরের কম বয়সের শিশু-কিশোররা যদি একটানা ৪১ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে তাহলে তাদের একটি করে বাইসাইকেল পুরস্কার দেওয়া হবে। সে ঘোষণায় উৎসাহিত হয়ে এলাকার অনেক শিশু কিশোরই নামাজ আদায় শুরু করে। টানা ৪১ দিন নিয়মিত জামাতে নামাজ পড়েছে এমন ২৫ জনের হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হয়।  মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ লোকমান হোসেন বলেন, ঘোষণার পর থেকে এলাকার অনেক শিশু-কিশোর মসজিদে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করা শুরু করে। ভবিষ্যতেও এমন মহৎ কার্যক্রম অব্যাহত থাকে সেজন্য আয়োজকদের জন্য দোয়া প্রার্থনা করেন তিনি। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রমজান আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভা মেয়র হাজ্বী আব্দুল গণি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম