ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন ৪ আর্থিক প্রতিষ্ঠানের আমানত ফেরতের স্কিম চলতি সপ্তাহে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা

জাবিতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০১ নভেম্বর, ২০২৫,  11:16 AM

news image

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতাধীন ১০ তলা বিশিষ্ট চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারের নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাকিব (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাকিব চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের বাসিন্দা।  জানা যায়, রাকিব সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নির্মাণাধীন ভবনের আট তলা থেকে ভবনের ময়লা নিয়ে নামছিলেন। এ সময় ময়লার বস্তা দেওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে বস্তাসহ তিনি পড়ে যান। সহকর্মীরা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসার জন্য প্রথমে সাভারের ইসলামিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা গুরুতর দেখে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে এনাম মেডিকেল কলেজের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপাচার্যের রুটিন দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান। তিনি বলেন, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে নির্মাণাধীন ভবনের আট তলা থেকে ময়লা ফেলার সময় পড়ে যান রাকিব। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাহফুজুর রহমান বলেন, ‘তার মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ বিষয়ে আমরা তাৎক্ষণিক প্রশাসনিক সভা ডেকে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি।’ তিনি আরও বলেন, ‘তদন্ত কমিটি খতিয়ে দেখবেন এ বিষয়ে কোনো নিয়মতান্ত্রিক ত্রুটি আছে কিনা। সভায় আপাতত সব নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া নিহতের পরিবারকে দাফন-কাফন সম্পন্নের জন্য প্রাথমিকভাবে ২ লাখ দেওয়া হয়েছে।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম