ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত

জাপার চেয়ারম্যান হলেন রওশন এরশাদ

#

নিজস্ব প্রতিবেদক

২২ আগস্ট, ২০২৩,  2:04 PM

news image

অবশেষে জাতীয় পার্টির (জাপা) মেয়াদোত্তীর্ণ কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে এলো পরিবর্তন। দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। জাতীয় পার্টির সংখ্যাগরিষ্ঠ কো-চেয়ারম্যানদের পূর্বে নেওয়া সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন। সে অনুযায়ী আসন্ন দশম জাতীয় সম্মেলন পর্যন্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে জাতীয় পার্টির প্যাডে রওশন এরশাদের নিজের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এমন একটি সময় রওশন এরশাদ নিজেকে চেয়ারম্যান ঘোষণা করলেন যে সময় ভারতে অবস্থান করছেন জি এম কাদের। এর আগে, শনিবার (১৯ আগস্ট) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন রওশন এরশাদ। আর আজ (২২ আগস্ট) নিজেকে জাপার চেয়ারম্যান ঘোষণা করলেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম