ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জানুয়ারি, ২০২৪,  8:13 PM

news image

জাপানে সাত দশমিক চার মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মধ্য জাপানে আজ সোমবার (১ জানুয়ারি) ভূমিকম্পটি অনুভূত হয়। মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির। ভূমিকম্পের পরই জাপান সরকার সুনামির সতর্কতা জারি করে। দ্রুত সময়ের মধ্যে নাগরিকদের উঁচু স্থানে আশ্রয় নেওয়ার কথা জানিয়েছে তারা। জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, স্থানীয় সময় আজ বিকেল ৪টা ১০ মিনিটে (গ্রিনিচ মান অনুযায়ী সময় ০৭১০) ইশিকাওয়ার নোটো এলাকায় ভূমিকম্পটির উৎপত্তিস্থল। ইউএসজিএস ও জাপানের ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পের পর মধ্য জাপানের উত্তর উপকূলের ৩০০ কিলোমিটারজুড়ে সুনামি হতে পারে। ঢেউয়ের উচ্চতা পাঁচ মিটার পর্যন্ত হতে পারে। হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র বলছে, এই ভূমিকম্প থেকে সৃষ্ট বিপজ্জনক সুনামির ঢেউ জাপানের উপকূল বরাবর ৩০০ কিলোমিটারের মধ্যে হতে পারে। অন্যদিকে, জাপানের আবহাওয়া সংস্থা বলছে, ঢেউয়ের উচ্চতা পাঁচ মিটারেরও বেশি হতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম