ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

জাপানে ৬ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৮ নভেম্বর, ২০২৪,  4:52 PM

news image

শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে পূর্ব এশিয়ার দেশ জাপানে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ২। রবিবার দেশটির কোশিমা অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। অবশ্য ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। খবর আনাদোলু এজেন্সির। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) এর তথ্য অনুসারে, রবিবার জাপানের কোশিমা অঞ্চলটি রিখটার স্কেলে ৬.২ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প কেঁপে ওঠে। স্থানীয় সময় রাত ৯টা ১৬ মিনিটে ভূপৃষ্ঠের ৭০.৬ কিলোমিটার (৪৩.৮ মাইল) মধ্যবর্তী গভীরতায় কেন্দ্রস্থলের নিচে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিক তথ্য অনুসারে, ভূমিকম্পটি সম্ভবত কেন্দ্রস্থলের কাছাকাছি অনেক লোক অনুভব করেছিল। তবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রসঙ্গত, বিশ্বের যতগুলো ভূমিকম্পপ্রবণ দেশ রয়েছে সেগুলোর মধ্যে জাপান অন্যতম। দেশটিতে প্রায় সময়ই ভূমিকম্প আঘাত হেনে থাকে। মূলত জাপান চারটি প্রধান টেকটোনিক প্লেটের ওপরে আছে এবং এই কারণে প্রতি বছর প্রায় দেড় হাজার ভূমিকম্প দেশটিতে আঘাত হেনে থাকে। অবশ্য এসব কম্পনের বেশিরভাগই ছোটখাটো। এছাড়া উন্নত বিল্ডিং কৌশল এবং ভালোভাবে অনুশীলন করা জরুরি পদ্ধতির কারণে বড় কম্পনের পরেও জাপানে সেটির প্রভাব সাধারণত বেশ কমই থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম