ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

জাপানে ভালুকের আক্রমণ ঠেকাতে মাঠে নামছে সেনাবাহিনী

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ নভেম্বর, ২০২৫,  4:41 PM

news image

ভালুকের আক্রমণ ঠেকাতে এবার সেনাবাহিনীকে মাঠে নামাচ্ছে জাপান। সাধারণত বন্যা, ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগের মতো বিপর্যয় সামাল দিতে সামরিক বাহিনীকে মাঠে নামতে দেখা যায়। কিন্তু পরিস্থিতি এতটাই বেগতিক যে, বন্য ভালুকের উপদ্রব সামলাতে সেনাবাহিনীকে মাঠে নামাচ্ছে জাপানি কর্তৃপক্ষ।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, জাপানে এখন শরৎকাল। এই সময়ে সাধারণত সেখানকার মানুষ প্রাণবন্ত রঙিন পাতার সৌন্দর্য উপভোগ করে থাকেন। তবে এবার পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। জাপানের সর্বত্রই এখন বন্য ভালুকের আক্রমণে ভয়াবহ সব ঘটনা ঘটছে। সুপারমার্কেট থেকে শুরু করে কৃষকের জমি, বাড়ির সামনে কিংবা হট স্প্রিং রিসোর্ট কোথাও এখন আর নিরাপদ না।

ইতোমধ্যেই এ বছর ভালুকের আক্রমণে রেকর্ড সংখ্যক মানুষ হতাহত হয়েছেন। রিপোর্ট লেখা পর্যন্ত ১০০ জনের বেশি মানুষ আহত এবং ১২ জন মারা গেছেন। বিশেষ করে উত্তর জাপানের পাহাড়ি অঞ্চল আকিতা প্রিফেকচারে মানুষজন প্রচণ্ড আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। চরম এই পরিস্থিতিতে স্থানীয় শিকারি বা পুলিশ আর একা সামাল দিতে পারছে না। তাই বাধ্য হয়ে দেশের নাগরিকদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করতে জাপান সরকার সিদ্ধান্ত নিয়েছে, ভালুকের আক্রমণ ঠেকাতে এবার সামরিক বাহিনী কাজ করবে। সূত্র: ফক্স নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম