ঢাকা ২৬ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু জামায়াত আমির কখনোই সুষ্ঠু চিন্তা করেন না: মির্জা ফখরুল বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির নিখোঁজের ১২ ঘণ্টা পর কাস্টমস কর্মকর্তা মরদেহ ফুটপাত থেকে উদ্ধার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র নিয়ে দুঃসংবাদ যুদ্ধের ডামাডোল পেরিয়ে হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি গরমের তীব্রতা নিয়ে ২১ জেলার জন্য দুঃসংবাদ সারা দেশে উচ্চ সতর্কতা জারি, নেপথ্যে যে কারণ কলাবাগান এসটিএস-এর নান্দনিক রূপান্তর ও ধানমন্ডিতে ডিএসসিসির পরিচ্ছন্নতা কাজের শুভ উদ্বোধন ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের দুঃসংবাদ দিলো যুক্তরাষ্ট্র

জাপানের সম্রাট ও প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক আজ

#

নিজস্ব প্রতিবেদক

২৬ এপ্রিল, ২০২৩,  10:26 AM

news image

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে ৪ দিনের সরকারি সফরে মঙ্গলবার জাপান গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের দ্বিতীয় দিন বুধবার (২৬ এপ্রিল) জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সফরসূচি অনুযায়ী, চুক্তি স্বাক্ষরের পর শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের মাধ্যমে বৈঠকটি শেষ হবে। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুদেশের মধ্যে কৃষি, মেট্রোরেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, শুল্ক সংক্রান্ত বিষয়, মেধাস্বত্ব, প্রতিরক্ষা সহযোগিতা এবং আইসিটি ও সাইবার নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বিনিয়োগ সম্মেলন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানেও যোগ দেবেন। ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য চার জাপানি নাগরিককে ‘ফ্রেন্ড অব লিবারেশন ওয়ার অনার’ প্রদান করবেন। ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা টোকিওতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি এবং জেট্রোর যৌথ উদ্যোগে আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটে প্রধান অতিথি হিসেবে ভাষণ দিবেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও কমিউনিটি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম