ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

জানুয়ারি থেকে ডলার সংকট থাকবে না : গভর্নর

#

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২২,  3:19 AM

news image

২০২৩ সালের জানুয়ারি থেকে দেশে আর ডলার সংকট থাকবে না বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এক সেমিনারে তিনি এ কথা বলেন। দেশের রপ্তানি ও রেমিটেন্সের পরিমাণ আমদানির তুলনায় বেশি হওয়ায় ডলার সংকট কাটবে বলে জানান আবদুর রউফ। তিনি বলেন, ‘ডলার সংকটে আমদানি করা যাচ্ছে না’ কথাটা মোটেই ঠিক নয়। পণ্য আমদানিতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। সঠিক দরে এলসি ‍খুলতে বাধা নেই। ব্যাংক এলসি খুলতে পারলে আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই। এ সময় পণ্য আমদানির নামে বেশি দাম দেখিয়ে ঋণপত্র খোলা হলে সংশ্লিষ্ট আমদানিকারক ও ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন আবদুর রউফ তালুকদার। গভর্নর বলেন, প্রবাসীদের রেমিটেন্স ব্যাংকিং চ্যানেলে আনতে আরও গুরত্বারোপ করা হচ্ছে। হুন্ডি প্রতিরোধে কঠোর নজরদারি করছে বাংলাদেশ ব্যাংক। আবদুর রউফ বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে ব্যাংক ঋণের সুদহার ৯ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে। বিশ্বের অনেক দেশ এ জন্য সুদহার বাড়িয়েছে। তিনি বলেন, সুদের হার বাজারের ওপর ছেড়ে দিলে বিনিয়োগ, কর্মসংস্থানে প্রভাব পড়বে। চাকরির বাজারে নতুনদের কর্মসংস্থান হবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম