ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত মেহেরপুরে গুলি ও বোমা হামলায় বিএনপি নেতা গুরুতর আহত বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ দিনাজপুরে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

জানুয়ারিতে সড়কে ঝরেছে ৬৭৭ প্রাণ

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২৫,  3:46 PM

news image

চলতি বছরের জানুয়ারিতে শুধু সড়ক দুর্ঘটনায় ৬৭৭ জন নিহত এবং এক হাজার ২৭১ জন আহত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এছাড়া রেলপথে ৫৯ জন, নৌ-পথে ১৮ জনের মৃত্যু হয়। সড়ক, রেল ও নৌ-পথ মিলে ৭৫৪ জন নিহত হয়েছে। সড়ক দুর্ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ৩০১ জন নিহত হয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। বাস দুর্ঘটনায় ১৫৯ নিহত, ব্যাটারিচালিত-ইজিবাইক-নসিমন-অটোরিকশা-মাহিন্দ্রা দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হয়েছেন। এছাড়া চলতি মাসে সবচেয়ে বেশি দুর্ঘটনা সংগঠিত হয়েছে ঢাকা বিভাগে। সবচেয়ে কম দুর্ঘটনা সংগঠিত হয়েছে ময়মনসিংহ বিভাগে। উল্লেখ্য, দেশের বহুল প্রচারিত ও বিশ্বাসযোগ্য ৯৬টি জাতীয়, আঞ্চলিক, অনলাইন ও ইলেক্ট্রনিক সংবাদ প্রকাশিত সংবাদ মনিটরিং করে ধারাবাহিকভাবে এই প্রতিবেদন তৈরি করেছে যাত্রী কল্যাণ সমিতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম