ঢাকা ১১ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঢাবির ব্যবসা শিক্ষা অনুষদে দফায় দফায় ককটেল বিস্ফোরণ, আহত ১ হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে সমাদৃত : রিজভী দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির শঙ্কা শেখ হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না: নুরুল হক মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে: রাষ্ট্রপতি শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডি চাওয়ার আইনি সুযোগ নেই: চিফ প্রসিকিউটর ফ্যামিলি কার্ডে ঘুরছে ভাগ্যের চাকা, সংসারে বাড়ছে নারীর অবদান হঠাৎ লকডাউন হোয়াইট হাউস ফতুল্লায় মাদ্রাসায় আগুন: ধোঁয়ায় অসুস্থ ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪

জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৯৬ কোটি ডলার

#

নিজস্ব প্রতিবেদক

০২ ফেব্রুয়ারি, ২০২৩,  8:01 PM

news image

অস্থিতিশীল বৈদেশিক মুদ্রা সরবরাহের মধ্যে বাংলাদেশ ব্যাংক যখন প্রয়োজনীয় পণ্য ও শিল্পের কাঁচামাল আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) দায়বদ্ধতার সঙ্গে লড়াই করছে এমন সময় জানুয়ারিতে অভ্যন্তরীণ রেমিট্যান্স প্রবাহ ভালো খবর হিসেবে এসেছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, জানুয়ারিতে বৈধ পন্থায় দেশে ১৯৬ কোটি মার্কিন ডলার এসেছে। ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ডলার। চলতি অর্থবছর ২০২২-২০২৩ এ বাংলাদেশ সাত মাসে (জুলাই-জানুয়ারি) এক হাজার ২৪৫ কোটি ডলারের অভ্যন্তরীণ রেমিট্যান্স পেয়েছে। ব্যাংক কর্মকর্তারা জানান, ডলার সংকটের কারণে অনেক আমদানি পেমেন্ট পিছিয়ে যাচ্ছে। এ জন্য প্রবাসী আয়ের যে ডলার তা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কেনা হচ্ছে। ফলে প্রবাসী আয় বেড়েছে। ডলারের মূল্যসীমা অপসারণ করা হলে সংকট কেটে যাবে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেসবাউল হক ইউএনবিকে বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক রেমিট্যান্সের জন্য মার্কিন ডলারের বিনিময় হার বাড়িয়েছে। রেমিট্যান্সের জন্য ২ দশমিক ৫ শতাংশ ঝামেলামুক্ত প্রণোদনার পাশাপাশি বৈদেশিক মুদ্রা আকৃষ্ট করতে বেশ কয়েকটি ব্যাংক অতিরিক্ত প্রণোদনাও দিয়ে থাকে। বৈধ পন্থায় রেমিট্যান্স পাঠাতে কোনো চার্জ বা ফি কাটবে না ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংকের এক গবেষণায় দেখা গেছে, প্রবাসী আয়ের ৪০ শতাংশের বেশি রেমিট্যান্স দেশে পাঠানো হয় হুন্ডির মাধ্যমে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম