ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে দুই শক্তিশালী ভূমিকম্প, ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৪৭ মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় সিনিয়র নেতা ও টেকনোক্র্যাট জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী পে-স্কেলে সর্বনিম্ন বেতন কাটছাঁটের শঙ্কা হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া

জানা গেলো শিক্ষার্থী-ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত

#

নিজস্ব প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২২,  2:35 PM

news image

ছবি : সংগৃহীত

নিউমার্কেটে একটি খাবারের দোকানের কর্মীদের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর তর্কের জের ধরে ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে ব্যবসায়ী ও দোকানকর্মীদের সংঘর্ষের সূত্রপাত বলে পুলিশ, শিক্ষার্থী ও ব্যবসায়ী নেতারা জানিয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীরা রাতে দাবি করেছিলেন, নিউমার্কেটে তর্কের জেরে দোকানকর্মীদের মারধরের শিকার হন তিন ছাত্র। সেখান থেকে সংঘর্ষের সূত্রপাত।  নিউমার্কেট দোকান মালিক সমিতির সভাপতি শাহীন আহমেদ বলেন,

'নিউমার্কেটের ৪ নম্বর গেইটের কাছে একটি খাবারের দোকান থেকে সংঘর্ষের সূত্রপাত। ওই খাবারের দোকানের লোকজনের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর বাকবিতণ্ডার পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে এসে হামলা চালায়।' সাখাওয়াত হোসেন নামে ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, 'চতুর্থ বর্ষ আর মাস্টার্সের তিনজন শিক্ষার্থী রাতে খেতে যায়। দাম যা আসছে তার চেয়ে একটু কম দিতে চেয়েছিল তারা। এসময় ঝগড়ার এক পর্যায়ে দোকানে থাকা ধারালো ছুরি নিয়ে শিক্ষার্থীদের গুরুতর জখম করে দোকানিরা। এই খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা গিয়ে ভাংচুর চালায়। এরপর ব্যবসায়ী ও পুলিশ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরিয়ে দেয়।' নিউমার্কেট জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার শাহেন শাহও বলেছেন, নিউমার্কেট এলাকায় একটি খাবারের দোকানে দাম দেওয়া নেওয়া নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়। সোমবার মধ্যরাতের ওই সংঘর্ষে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকালে আবারও দুই পক্ষ সংঘতে জড়ায়। ঘটনার শুরু হয় রাত ১২টার দিকে। প্রায় আড়াই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়া চলে। শেষ পর্যন্ত রাত আড়াইটার দিকে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম