ঢাকা ০৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পে স্কেল কার্যকরে নতুন নির্দেশনা শিগগিরই আসছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর ‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’ অন্ধত্বের ঝুঁকিতে ১০ লাখ মানুষ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক ৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি ভূমিকা রাখবে: রিজভী জাপানে হঠাৎ জোড়া ভূমিকম্প রাজধানীতে ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান বিচারপতি

#

নিজস্ব প্রতিবেদক

১২ আগস্ট, ২০২৪,  5:08 PM

news image

মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দেশের ২৬তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সোমবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তিনি এই  শ্রদ্ধা নিবেদন করেন। পরে জাতীয় স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সাভার জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৬টার দিকে প্রধান বিচারপতিসহ অন্যান্য বিচারপতিরা অর্ধশতাধিক গাড়িবহর নিয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। এরপর জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম