ঢাকা ২৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় নির্বাচনের সমান অগ্রাধিকার পাচ্ছে উপ-নির্বাচন: সিইসি পুলিশকে পেশাদারিত্ব ও মানবিক আচরণের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দুই বছরের মধ্যে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে চায় সরকার’ বিচার ব্যবস্থাকে মানুষের আস্থার জায়গায় আরও সুদৃঢ় করতে চাই: আইনমন্ত্রী ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

জাতীয় সাংবাদিক ফ্রন্টের নতুন কমিটির অভিষেক

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২৩,  3:09 AM

news image

জাতীয় সাংবাদিক ফ্রন্ট (মানব সেবাই আমাদের লক্ষ্যে) এর ২০২৩-২৪ সেশনের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে মতিঝিল কিচেন ইয়ার্ড রেস্টুরেন্ট হলে, কার্য নির্বাহী কমিটির আয়োজন করা হয়। এসময়, নব কমিটির সভাপতি মো: মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক-লায়ন মো: মির্জা সোবেদ আলী, ও নতুন কমিটির কার্যকরী পরিষদের সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন। নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মেহেদী হাসান বলেন, মানব সেবাই আমাদের লক্ষ্যে। মানুষের যেকোনো প্রয়োজনে পাশে থাকবে এই সংগঠন। সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন মো: মির্জা সোবেদ আলী বলেন, মানব সেবাই আমাদের লক্ষ্যে সংগঠনের সকল সদস্য নিজেদের সামর্থ্যের মধ্যে থেকেই মানুষের পাশে থাকবে। সংগঠনের সহ-সভাপতি-মো. রবিউল ইসলাম বলেন, মানব সেবাই আমাদের লক্ষ্যে, সকলের পাশাপাশি নিজেদের উন্নত চরিত্র গঠন ও ইবাদত পালনে জোর দেন তিনি। বক্তব্যে আরেক সাংগঠনিক সম্পাদক মো: সোহেল মাহমুদ বলেন, সংঘবদ্ধ হয়ে মানবকল্যাণে কাজ করলে সেটি সমাজের জন্য বেশি কার্যকরী হয়। আরও বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম বলেন, মানব সেবাই আমাদের লক্ষ্যে ন্যায় নিষ্ঠার সাথে মানুষের কল্যাণে আমাদের সকলকে এক সাথে করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি, মুন্সী মেহেদী হাসান, হাসান রুবেল, সহ-সাধারণ সম্পাদক, মো: জাকির হোসেন, দপ্তর সম্পাদক-আলী নূর, সহ-দপ্তর সম্পাদক- মো: সাইফ আহমেদ সানী, প্রচার সম্পাদক-তরিকুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য, রাজিব হাসান জাকারিয়া, আমির হোসেন রবিন ও আবু তাহের প্রমুখ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম