ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

জাতীয় শোক দিবসে ববি শিক্ষক সমিতির আলোচনা সভা

#

১৫ আগস্ট, ২০২২,  9:49 PM

news image

ক্যাপসনঃ জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।


মাছউদ শিকদার: মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ আগস্ট) বিকালে বিশ^বিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ আলোচনা  সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া এবং কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন। এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘‘বঙ্গবন্ধু হত্যার মূল উদ্দেশ্য শারীরিক হত্যাকান্ড ছিলো না, ছিলো আদর্শিক”। বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আব্দুল কাইউমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরীর সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মোঃ আরিফ হোসেন, শেরে বাংলা হলের প্রধ্যক্ষ মোঃ আবু জাফর মিয়া, বিশ^বিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ খোরশেদ আলম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ তানভীর কায়ছার, আইন বিভাগের সহকারী অধ্যাপক ক্যামেলিয়া খান এবং লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সিরাজিস সাদিক। সভায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম