ঢাকা ১৯ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

জাতীয় পার্টি রাজনৈতিক মিত্র, মান-অভিমান হতেই পারে : হাছান মাহমুদ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২৩,  8:10 PM

news image

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘জাতীয় পার্টি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকলে ভালো ফল করতে পারবে। তারা আমাদের রাজনৈতিক মিত্র। গণতন্ত্র রক্ষায় আমরা একসঙ্গে কাজ করেছি। এখন একটু মান-অভিমান হতেই পারে।’ আজ বুধবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি যেভাবে গাড়িতে আগুন দিয়ে অবরোধ পালন করছে, তা বিশ্বে নজিরবিহীন। গুপ্ত জায়গা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি রুহুল কবীর রিজভী কর্মসূচি ঘোষণা করছেন। এ দলটি সন্ত্রাসী সংগঠনের চেয়েও ভয়ঙ্কর। এদের বিষয়ে কথা বলতেও লজ্জা হয়।’ ‘বিএনপিকে সরকার গা ঢাকা দিতে বলেনি’ বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘অপরাধ করায় বিএনপিনেতারা গর্তে লুকিয়ে আছেন। প্রকাশ্যে আসতে তারা ভয় পাচ্ছেন।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম