ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
পরীর নতুন ভিডিও ভাইরাল, ভাসছেন প্রশংসায় মাদকবিরোধী অভিযানে ইশরাকের ভূমিকা প্রশংসনীয়: রাশেদ খাঁন বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান গ্রেপ্তার মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে কোস্ট গার্ড রাজধানীর মাতুয়াইলের গ্যারেজে জবির বাসে আগুন প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান আপিল বিভাগে দ্রুত শুনানি হবে সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলা : অ্যাটর্নি জেনারেল স্বর্ণ নিয়ে বিশ্ববাজারে দুঃসংবাদ প্রবাসে থেকেও তারেক রহমান দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন: রিজভী

জাতীয় পার্টির রওশন এরশাদের অনুসারীদের সম্মেলন আজ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৪,  4:54 PM

news image

জাতীয় পার্টির (জাপা) রওশন এরশাদের অনুসারীদের সম্মেলন আজ শনিবার অনুষ্ঠিত হবে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে।  সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।  সম্মেলনে সারাদেশ থেকে ১৫ হাজার কাউন্সিল, ডেলিগেট আসবে বলে জানিয়েছেন রওশনপন্থিরা। তবে জাপার কোন কোন জেলার সভাপতি, সাধারণ সম্পাদকরা আসবেন তা নিশ্চিত করেননি আয়োজকরা। সম্মেলনের দ্বিতীয় পর্বে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। রওশন সেখানে আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান নির্বাচিত হবেন। এর মাধ্যমে জাতীয় পার্টি নামে আরেকটি দল হতে যাচ্ছে। ১৯৮৬ সালের এক জানুয়ারি জাতীয় পার্টির যাত্রা শুরু হয়। এরপর নেতৃত্বের দ্বন্দে অন্তত ছয়ভাগে বিভক্ত হয়েছে দলটি। তারপর থেকে এরশাদ-রওশন ও জিএম কাদের বলয়কেই জাপার মূলধারা হিসেবে বিবেচনা করা হতো। সাবেক রাষ্ট্রপতি ও সেনা শাসক এরশাদের মৃত্যুর পর থেকেই নেতৃত্ব নিয়ে রওশন এরশাদ ও জি এম কাদেরের মধ্যে দ্বন্দ বাড়তে থাকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম