ঢাকা ১৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিভিন্ন সময়ে সেনাবাহিনীর সুনাম বিনষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী দরিদ্রের ঋণে সুদ ২৭ শতাংশ ভারতে মন্দিরের প্রবেশপথে ট্রাকের ধাক্কা, নিহত ১২ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯০ অপ্রতিম হত্যা: দুই-তিন দিনের মধ্যেই চার্জশিট কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড: নিখোঁজ রয়েছেন স্ত্রী ও দুই মেয়েসহ তুহিন মুন্সীগঞ্জে নদী থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার লালমনিরহাট সীমান্তে ১৪ জনকে পুশ-ইনের চেষ্টা, রুখে দিলো বিজিবি সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস জনগণের সহযোগিতায় পুলিশ ঘুরে দাঁড়িয়েছে: আইজিপি

জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল: মঈন খান

#

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর, ২০২৫,  9:01 PM

news image

জাতীয় নির্বাচনের দিনেই গণভোটের প্রস্তাবে বিএনপি অটল রয়েছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। ড. মঈন খান বলেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যেন ইতিহাসে দৃষ্টান্তমূলক উদাহরণ হয়ে থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইসিকে অনুরোধ জানানো হয়েছে। তিনি আরও বলেন, প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত কোনো কর্মকর্তা যাতে ভোটের দায়িত্বে না থাকেন, সে ব্যাপারে কমিশনকে সতর্ক করা হয়েছে। গত ১৫ বছরে প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে, তাই বিগত নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিষয়ে ইসিকে সতর্ক থাকতে হবে। ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে বিএনপির এই নেতা বলেন, কমিশন জানিয়েছে, সুষ্ঠু ভোট আয়োজনের জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও যোগ করেন, গণমাধ্যম যেন বিনা বাধায় কাজ করতে পারে, সে বিষয়েও কমিশনকে নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। জোট প্রসঙ্গে ড. মঈন খান বলেন, জোট নিয়ে ভাবার এখনও সময় আসেনি। সময় হলে বিএনপি তা জানিয়ে দেবে। এর আগে, গত ৯ ফেব্রুয়ারি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে সাক্ষাৎ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম