ঢাকা ২২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ অব্যবহৃত ২০০ ভবন হবে হাসপাতাল ও মাতৃসদন: সংসদে প্রধানমন্ত্রী হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু অপতথ্য মোকাবিলায় ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী প্রাথমিক শিক্ষা অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী দেশের জনগণকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র দেখাল ইরান ১৪ জেলায় বইছে তাপপ্রবাহ, অব্যাহত থাকার আভাস প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ এবং স্কুল ড্রেস দেবে সরকার বোরো মৌসুমের ধান-চাল-গমের সংগ্রহ মূল্য নির্ধারণ বিশ্বকাপের আরও টিকিট ছাড়ছে ফিফা

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন

#

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর, ২০২৪,  3:31 PM

news image

নির্বাচন সংস্কার কমিশনের সদস্য তোফায়েল আহমেদ জানিয়েছেন, নির্বাচন পদ্ধতির সংস্কার কাজ শেষ করে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচন করতে চান তারা। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা জানান তিনি। তোফায়েল আহমেদ বলেন, ধাপে ধাপে নয়, ব্যয় কমাতে একদিনেই স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ শেষ করতে চায় কমিশন। আমরা যে সংস্কার করতে চাই, তাতে নির্বাচনে ব্যয়ের সঙ্গে সময়ও কমে আসবে। অপেক্ষাকৃত অনেক কম জনবল লাগবে। তিনি বলেন, বিগত স্থানীয় সরকার নির্বাচনে ২৩ হাজার কোটি টাকা খরচ হয়। স্থানীয় সরকার নির্বাচন যদি সংসদীয় পদ্ধতিতে করা হয়, তাতে ৬০০ কোটি টাকা খরচ হবে এবং সময়ও কম লাগবে। প্রসঙ্গত, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে ধারাবাহিক সংলাপে রয়েছে নির্বাচন সংস্কার কমিশন। গত বৃহস্পতিবার প্রিন্ট মিডিয়ার জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে প্রথম ধাপে মতবিনিময় করেছে তারা। আগামী ২৪ নভেম্বর প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে অনলাইনে সংলাপ করার কথা রয়েছে কমিশনের।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম